সৌদি আরব

হরমুজ প্রণালিতে সৌদির জাহাজে হামলা, নিহত ২
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় জাহাজটিতে থাকা অন্তত দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। এ ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে সৌদি আরব।

বাংলাদেশ কি মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেবে?
আগস্টের শুরুতে কার্যকর হওয়া ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টের’ লক্ষ্য হলো যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এ বিষয়ে দলের সংশ্লিষ্ট উপকমিটি বিশেষভাবে নজর রাখছে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ
এই বৈশ্বিক প্ল্যাটফর্মটি বাংলাদেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, খ্যাতিমান কলাকুশলী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকদের জন্য আন্তর্জাতিক পরিবেশক ও বিনিয়োগকারীদের সামনে কাজ তুলে ধরার সুবর্ণ সুযোগ তৈরি করবে।

মক্কা চুক্তি: বাংলাদেশ কী পাবে, বিনিময়ে কী দিতে হবে?
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মূলত তার সমস্যা নয়। সমস্যা হলো, পররাষ্ট্রনীতির চিন্তাভাবনা অনেক সময় ভৌগোলিক সীমার মধ্যেই আটকে থাকে। ঢাকা যদি পররাষ্ট্রনীতিকে শুধু দক্ষিণ এশিয়ার দৃষ্টিকোণ থেকে দেখে, তাহলে বাংলাদেশের প্রায় সব হিসাবের কেন্দ্রেই থাকবে ভারত।

মক্কা প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের জন্য বিষয়টি এত সহজ নয়
মক্কা চুক্তিকে সেই বৃহত্তর রাষ্ট্রীয় স্বার্থের আলোতেই বিচার করা উচিত। তারপরও যদি বাংলাদেশকে এ ধরনের চুক্তিতে যোগদান করতে হয়, তবে জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বার্থ ও আঞ্চলিক ভারসাম্য নিশ্চিত করতে ইরান অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশকে এ ধরনের চুক্তিতে যোগদান থেকে বিরত থাকতে হবে।

সৌদিতে অগ্নিকাণ্ড: নওগাঁর সাতজনের জানাজা সম্পন্ন
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

ইরানের অর্থনীতিকে গলা টিপে ধরতে চাইছেন ট্রাম্প
ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ কি সত্যিই শেষ হয়েছে? মধ্যপ্রাচ্যের সংকট কি কাটল? এসব প্রশ্নের উত্তর পাওয়ার আগেই ঘোষণা এল, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ হিসেবে পরিচিত। এই জোটেল লক্ষ্য কী?

সৌদিতে নিহতদের মধ্যে ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটকে ভারত সন্দেহের চোখে দেখবে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি—‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’। এই চুক্তির উদ্দেশ্য কী? কতটা কার্যকর হবে? এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে?

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে আসছে কাল
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে যাতে মরদেহগুলো বিনা খরচে আসতে পারে।

রহস্যময় যে সভ্যতার শুরুটা হয়েছিল সৌদি আরবে
একটা রহস্যময় সভ্যতা। যার শুরুটা হয়েছিল এখনকার সৌদি আরবে, যীশুখ্রিস্টের জন্মেরও বেশ আগে। সেই সভ্যতার মানুষেরা বানিয়েছিল বিশাল বিশাল সব স্থাপনা, শহর। অথচ কর্পূরের মতোই যেন উবে গেল সেই সভ্যতা। প্রায় ২ হাজার বছর তা ছিল অনেকটাই আড়ালে।

সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটে যোগ দিতে পারে মিশরও
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এই চুক্তিতে তিনি কায়রোর অন্তর্ভুক্তিকে ‘সম্ভব’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, জোটটি ভবিষ্যতে আরও সদস্য গ্রহণের জন্য উন্মুক্ত।

বাংলাদেশকে নিয়ে তৈরি সৌদির নতুন প্রতিরক্ষা জোট কতটা কার্যকর হবে?
বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ করতে একটি যৌথ নৌ-সামরিক জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবসহ ১৪টি দেশ। ভবিষ্যতে আরও অনেক দেশ এতে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

মক্কা চুক্তি: অনেক প্রশ্নের উত্তর জরুরি
মক্কা প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিয়েছে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ২০২৬ সালের ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছে, কোনো এক সদস্যের ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ সামরিক শক্তি কতটা?
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি এবং একমাত্র মুসলিম পারমাণবিক অস্ত্রধারী দেশ। এই তিন শক্তির মেলবন্ধনে আত্মপ্রকাশ করেছে 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি'।

যৌথ রাজনৈতিক ও সামরিক ফ্রেমওয়ার্ক গঠনে একমত সৌদি, পাকিস্তান ও তুরস্ক
গত সপ্তাহে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তির আওতায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের নিয়ে যৌথ কাঠামো গঠন, সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও বাড়াবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার এসব জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আঞ্চলি

মুসলিম ন্যাটো: মধ্যপ্রাচ্যে তুরস্কের নতুন চাল
মক্কার আল-সফা প্রাসাদে গত ৭ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া গেছে
নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১৩ জন, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার একজন রয়েছেন।

সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশি নিহত
সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুর সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের খোরদাম শহরের একটি সোফা কারখানায় এই দুর্ঘটনা ঘটে।



